শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

ফরিদপুর ব্র্যাকের ছাত্রবন্ধু সম্মাননা সনদ বিতরন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির আওয়তায় গঠিত সংগঠন ‘ছাত্রবন্ধু’ সদস্যদের কাজের স্বিকৃতিতে তাদের সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে শহরের গঙ্গাবর্দি ব্র্যাক ল্যানিং সেন্টারে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ সনদপত্র বিতরন করা হয়। জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ জাহাঙ্গির আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সামছুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল।
সভায় বক্তার বলেন, দৃষ্টি ভংর্গী বদলান জীবন বদলে যাবে। আমাদের আর পেছনে ফিরে যাবার সুযোগ নেই। আমাদের এই এগিয়ে যাওয়াটা যেন পরিচ্ছন্ন হয় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে।
মঙ্গলকোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ আক্কাস, বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সরদার ব্র্যাক শিক্ষা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মুসলিমা আখতার, ট্রেইনার গোবিন্দ কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী মোট ৭টি জেলার ছাত্রবন্ধু ৬৫ জনকে সম্মাননা সনদ প্রদান করেন। দরীদ্র বঞ্চিত ছাত্রছাত্রীদের লক্ষ্য পূরনে ২০০৭ সালে ছাত্রবন্ধু সংঠনের কাজ শুরু হয়ে ব্র্যাকের কর্মসূচি আওয়তায় তা চলে ২০১৫ সাল পর্যন্ত। এখনও এ ছাত্রবন্ধুর কার্যক্রম স্থানীয়ভাবে চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com