সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ফরিদপুর ব্র্যাক ও সূর্যের হাসি ক্লিনিকের মধ্যে সমঝোতা স্মাক্ষর

ফরিদপুর প্রতিনিধি॥ ফরিদপুর পৌরসভার অনুন্নতএলাকার হতদরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবাএবংসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ফরিদপুর এবং সূর্যের হাসি ক্লিনিক, ফরিদপুর শাখা এক সাথে কাজ করার লক্ষ্যে সোমবার (৩০ জুলাই) ফরিদপুর আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর কার্যালয়ে একটি সমঝোতা স্মাক্ষর সম্পাদন অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মো: ইকরাম হোসেন, সূর্যের হাসি ক্লিনিক ফরিদপুর শাখার ডাইরেক্টর মিসেস মমতাজ বেগম, সেন্টার ম্যানেজার শেখ মোস্তফা আহমেদ, ফরিদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাঠ সমন্বয়কারী এটিএম হাসানুজ্জামান, মো: হাসান আলী এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com