সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ফরিদপুর থেকে::
ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকসানা রহমান।
ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সালাউদ্দীন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, উপ-আনুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক নিলুফা চৌধুরী ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা।
সভায় বক্তরা জন্মদাতা মায়ের প্রতি ভালোবাসা ও সহনবতি দেখানোর জন্য সন্তানদের প্রতি আহবান জানান।