শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি: “সংশোধন ও প্রশিক্ষন,বন্দির হবে পুর্নাবাসন” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের নেয় ফরিদপুরে বিভিন্ন কর্মসুচি পালনের মধ্যে কারা সপ্তাহ ২০১৮ উদযাপন করা হয়েছে।কর্মসুচির সমাপনী দিন সোমবার রাতে কারা ফটকের সামনের মাঠে পুরস্কার বিতরন ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসুচির উদ্বোধন করেন ফরিদপুরের বিজ্ঞ জেলা দায়রা জজ কে এম শামসুল আলম । ফরিদপুর জেলা কারাগারের সুপার মোহাম্মদ আব্দুর রহিমে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা দায়রা জজ মুসরাত জেরিন,ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ আলী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,সিভিল সার্জন ডাঃ মো: শাহজাহান কবীর চৌধুরী,জেলার মোঃ আমান উল্লাহ ডেপুটি জেলার হাশেম রেজা। এছাড়া আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কারাগারের একাউন্টেট মোঃ মাসুদ মিয়া,জয়নাল আবেদীন,ডিপ্লোমা নার্স মোঃ আশরাফুল ইকবাল,সার্জন ইনেসপেক্টর আঃ রহমান। কারা সপ্তাহ উপলক্ষে যে কর্মসুচি পালন করা হয়েছে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন,কারা মেলা,তথ্য সেবা,স্বেচ্ছায় রক্তদান,কারা নিরাপত্তা মহড়া,চিত্রাংকন প্রতিযোগীতা,অগ্নি নিরাপত্তা মহড়া,ক্রীড়া প্রতিযোগীতা,বন্দিদের বিশষ দরবার ও প্রীতিভোজ সংস্কৃতিক অনুষ্ঠান ।