বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে বিনা চাষে বারি সরিষা ১৪ ও ১৭ জাতের উৎপাদন কার্যক্রমের উপর কৃষক সমাবেশ অনু্িষ্ঠত হয়েছে।
সরেজমিন গবেষনা বিভাগ ফরিদপুর ও তৈলবীজ গবেষনা বিভাগ গাজীপুরের আয়োজনে বৃহস্পতিবার এই কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তৈলবীজ গবেষনা বিভাগ গাজীপুরের প্রকল্প পরিচালক ও মখ্য বৈজ্ঞানিক কর্তকর্তা ড. মোঃ আব্দুল লতিফ আকন্দ।কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোঃ ইকু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেনন্দ। কৈজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রউফুন্নবী, বিএডিসি কন্ট্রাক্ট প্রোগ্রামের উপ-পরিচালক শফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল ইসলাম, বি আর আই ফরিদপুরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ, তৈলবীজ গবেষনা বিভাগ গাজীপুরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ বি এম খালেদুন, কৈজুরী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সরেজমিন গবেষনা বিভাগ ফরিদপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ড. মোঃ মহিউদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন সরেজমিন গবেষনা বিভাগ ফরিদপুর এর বৈজ্ঞানিক কর্মকতা এ এফ এম রুহুল কুদ্দুস।
প্রধান অতিথি বলেন, আমাদের দেশের চাহিত তৈল আমরাই উৎপাদন করে, তৈল আমদানী বন্ধ করতে চাই। তিনি আরো বলেন দেশীয় তৈলের চাহিদা মেটাতে সরিষা চাষের উপর জোড়দিয়েছেন।