শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ ফরিদপুরে বিজ্ঞান আন্দোলন মঞ্চ জেলা শাখার আয়োজনে খ্যাতিমান বাঙালী বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১ টায় ফরিদপুর উচ্চ বিদ্যালয় হলরুমে সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান আন্দোলন মঞ্চ’র উপদেষ্টা ভাংগা সরকারি কে.এম কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোশায়েদ হোসেন ঢালী, সরকারি ইয়াসিন কলেজ সাবেক অধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বিজ্ঞান আন্দোলন মঞ্চ’র কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য জনার্দন দত্ত নান্টু প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় ছিলো ‘বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার’। এসময় বক্তারা বাঙালী বিজ্ঞানীর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে কোমলমতি শিক্ষার্থীরা যাতে বড় হয়ে মানুষ হওয়ার স্বপ্ন দেখতে পারে প্রয়াস আলোকপাত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য সচিব উপমা দত্ত। অনুষ্ঠানে ফরিদপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুলিশ লাইস্ উচ্চ বিদ্যালয়ের শাতাধীক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গত ১৬ মার্চ ছিলো খ্যাতিমান বাঙালী বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী।