রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ বাল্যবিবাহ নিরোধ দিবস-২০১৮ উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসুচির উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোখসানা রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অফিসের প্রোগ্রাম অফিসার রুমানা খাতুন,হিসাব রক্ষক শওকত হোসেন,অফিস সহকারী মোশাররফ হোসেন প্রমুখ। ঘন্টা ব্যাপী এই মানববন্দনে প্রায় ২০০শত নারী অংশগ্রহন করেন। এসময় বাল্য বিবাহ নিরোধে কার্যকরি পদক্ষেপ নিতে সকলের প্রতি আহবান জানানো হয়।