রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

ফরিদপুর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্কুল পর্যায় প্রচারনা

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্কুল পর্যায় প্রচারনা বৃহস্পতিবার দুপরে শহরের কমলাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ফর দ্যা আরবান পওর (এসইউপি) ও ফরিদপুর পৌরসভার আয়োজনে ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহযোগীতায় এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। কমলাপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসিমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ২নং ওযার্ড কাউন্সিলর মোঃ আনিসুর রহমান চৌধুরী সাবুল। সোসাইটি ফর দ্যা আরবান পওর এর চেয়ারপার্সন মোঃ বিলায়েত হোসেন, ফরিদপুর ইন চার্জ ধীমান হালদার, প্রাকটিক্যাল এ্যাকশনের সোসাল মোবিলাইজেশন আল আমিন, এস ইউ পির সোসাল মোবিলাইজেশন জিয়াউর রহমান প্রমুখ। পরে অংশগ্রহন কারী ছাত্রীদের পয়ঃ বর্জ্য ব্যবস্থপনা বিষয়ে ভিডিও প্রর্দশন করা হয়। এরপর ছাত্র-ছাত্রীরা ভিডিও দেখে কুইজ প্রতিযোগীতায় অংশ নেন। কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com