শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ফরিদপুর পৌরসভা হবে নাগরিকদের সেবার আশ্রয়স্থল: নতুন পৌর মেয়র অমিতাভ বোস

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর পৌরসভা হবে নাগরিকদের সেবার আশ্রয়স্থল নাগরিকরা জাতে শান্তিপূর্ণভাবে পৌর সেবা পায় তার শতভাগ নিশ্চিত করা হবে। একই সাথে নাগরিকরা যেন মেয়রের কাছে মন খুলে কথা বলতে পারে এবং তাদের সমস্যার সমাধান পায় সে ব্যাপারে আমার আন্তরিকতার কোন ত্রুটি থাকবে না।

রবিবার সকালে ফরিদপুর পৌরসভা চত্বরে ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে নবনিযুক্ত মেয়র অমিতাভ বোস উপরোক্ত কথাগুলো বলেন।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়ার সভাপতিত্বে ধায়িত্ব গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, পৌরসভার বিদায়ী মেয়র শেখ মাহাতাব আলী মেথু, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইডি মাসুদ, নবনির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা, কুদ্দুসুর রহমান ও হেলেনা খানম। পৌরসভার নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি ফরহাদ হোসেন বিশ্বাস।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর সচিব তানজিলুর রহমান ও জাহিদুর রহমান। এরপর অমিতাভ ঘোষ মেয়র হিসেবে তার কার্যক্রম শুরু করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com