রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর পৌরসভার দুটি সুইপার কলোনীর ৫৭টি পরিবারকে মানবিক খাদ্য সহয়তা প্রদান করেছে স্থানী বে-সরকারী সংস্থা সোস্যাইটি ভেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।
ফরিদপুর পৌরসভার তত্বাবধায়নে ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সমন্বয়ে বুধবার দুপুরে শহরতলীর আদমপুরে সিআরটিসি সেন্টারে সুইপার সদস্যাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ফরিদপুর পৌরসভার কাউন্সিলর চৌধুরী আনিসুর রহমান সাবুল।
এসময় উপস্থিত ছিলেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, প্রাকটিক্যাল এ্যাকশন ফরিদপুরের জেলা সমন্বয়কারী খন্দকার আহসান রকীব, এসডিসির সমৃদ্দি প্রকল্পের সমন্বয়কারী মোঃ দিদারুর আলম, এসইউপির সোসাল মোবিলাইজার জিয়াউর রহমান সেন্টু প্রমুখ।
খাদ্য সমাগ্রী হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৫০০ গ্রাম তৈল প্রদান করা হয়।
এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান জানান, করোনা ভাইরাসের কারনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কর্মহীন হয়ে অমানবিক জীবন যাপন করছে। ঐ সকল মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছে এসডিসি। আজ আমরা ফরিদপুর পৌরসভার দুটি সুইপার কলোনীর ৫৭টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছি। তিনি জানান, আমাদের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।