সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ফরিদপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষনা করেন পৌরসভার মেয়র শেখ মাহ্তাব আলী মেথু।
এসময় তিনি ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আকার তুলে ধরেন দুইশত ৬৪ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৮১৬ টাকার। বাজেটে রাজস্ব খাত থেকে ৪১ কোটি ৭০ লাখ ৭৪ হাজার ৫১২ টাকা, উন্নয়ন খাত থেকে ১৩ কোটি ২৩ লাখ ৮৩ হাজার ৫৩৪ টাকা, মূলধন খাত থেকে ১০ কোটি ৫৫ হাজার ৭৬৯ টাকা ও বিভিন্ন প্রকল্প খাত থেকে ১শত ৯৯ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা আসবে বলে তিনি উল্লেখ করেন।
বাজেট ঘোষনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, কাউন্সিলর আনিসুর রহমান সাবুল, মাহফুজুল হক মামুন, ইদ্রিস আলী, আরেফিন সাগর, সচিব মোঃ তানজিলুর রহমান, হিসাব রক্ষন কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, হিসাব রক্ষক মোঃ ফজলুল করিম আলালসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত ২০১৮-২০১৯ সালের বাজেট থেকে এবারের ২০১৯-২০ অর্থ বছরের বাজেট দ্বিগুনের বেশী পরিমান অর্থের বাজেট বলে সাংবাদিকদের জানান মেয়র শেখ মাহ্তাব আলী মেথু।