শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা

ফরিদপুর সদর প্রতিনিধি:: ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা, মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার তাকে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে পৌরসভার ১৬ নং ওয়ার্ডের সিংপাড়া পূজার মাঠ প্রাঙ্গণে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার ও কাউন্সিলর বিধান কুমার সাহার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাবু বৈদ্যনাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক ভোলা মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শামীম হক, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মঞ্জুর আলী মঞ্জু মিয়া। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সংবর্ধিত নব-নির্বাচিত মেয়র অমিতাভ বোস।

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্র লীগের সভাপতি তানজিদুল রশিদ রিয়ান, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন (তনু), ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা, মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার, কামরুল ইসলাম সিদ্দিকী, ১৬ নং ওয়ার্ডের সভাপতি নারায়ন চক্রবর্তী প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন খায়রুদ্দিন মিরাজ, প্রেস ক্লাবের তর্থ প্রযুক্তি ও পাঠাগার বিষয়ক সম্পাদক মুইজ্জুর রহমান রবি, আলী আজগর মানিক, সাবেক ছাত্র নেতা আনন্দ সাহা, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিয়ুর রহমান শামীম,সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ফরিদপুর বিকাশ শিল্পী গোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কিংকর মিত্র ও আবুল হোসেন হাওলাদার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com