সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
এস এম মনিরুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর পৌরসভাকে গ্রীণ সিটি করার লক্ষ্যে ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় বিভিন্ন কমিউনিটিতে বৃক্ষের চারা বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এই কর্মসুচির উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহ্তাব আলী মেথু।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাজাহান মিয়া, পৌর কাউন্সিলর চৌধুরী আনিসুর রহমান সাবুল,মোঃ আরেফিন সাগর, পৌর সচিব তানজিলুর রহমান ,ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম এর আঞ্চলিক ম্যানেজার মোঃ ইকরাম হোসেন। বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে কর্তৃক বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এই কর্মসূচীর আওতায় কমিউনিটিতে পর্যায়ক্রমে ৬০০০ (ছয় হাজার) ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণ করা হবে। কমিউনিটির পাশা পাশি গ্রীণ সিটি করার লক্ষ্যে পৌরসভার বিভিন্ন স্থানে ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগীতায় ৬০০০ (ছয়হাজার) ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপণ করা হবে।