সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

ফরিদপুর পিপিএসএস এর কর্মী সম্মেলন ও অলিউর রহমান গ্রন্থের মোড়ক উন্মোচন

ফরিদপুুুুর প্রতিনিধি॥ ফরিদপুর বে-সরকারী উন্নয়ন সংস্থা পল্লী প্রগতী সহয়াক সমিতির কর্মী সম্মেলন ২০১৮ ও মুক্তিযুদ্ধ এবং দারিদ্র মুক্তির সংগ্রামে সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিউর রহমান খান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শনিবার শহরে আলীপুরে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পল্লী প্রগতী সহয়াক সমিতির চেয়ারম্যান কুদ্দুস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব ও রুপালী বাংকের চেয়ারম্যান মুঞ্জর হোসেন বুলবুল। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম সালমা তানজিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব ক্ষিদির আহমেদ,রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, ফরিদপুর কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক মোল্লা, ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদের সভাপতি বদিউজ্জামান চৌধুরী, পিপিএসএস এর সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন লোচন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লী প্রগতী সহয়াক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিউর রহমান খান।

এছাড়া আরো বক্তব্যে রাখেন আভার নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার, আলহাজ্ব অলিউর রহমান খানের সহধর্মীনী সাহাজাদী বেগম, মুক্তিযুদ্ধ এবং দারিদ্র মুক্তির সংগ্রামে আলহাজ্ব অলিউর রহমান খান গ্রন্থের লেখক শ্যামল বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন করতে হলে জিও এনজিও মিলেমিশে কাজ করতে হবে। আমাদের লক্ষ থাকতে হবে আকাশ ছুয়ার,যদিও তা ছুওয়া জাবেনা। তিনি আরো বলেন,আমরা ভাত খাই এটা ন্যাচারাল বিষয় কিন্তু ভাত টেবিলে অথবা পাটিতে বসে খাব এটা হচ্ছে কালচারাল, কালচারাল মানব সৃষ্ট যা পরিবর্তন করা যায়। আমাদের ভালো পরিবর্তনের জন্য কাজ করতে হবে।অনুষ্ঠানে শ্রেষ্ট কর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com