সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ফরিদপুর নানা কর্মসুচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ

ফরিদপুর প্রতিনিধি॥

ফরিদপুর নানা কর্মসুচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ সালকে বরণ করে নিল ফরিদপুরবাসী। দিনটি উপলক্ষে আজ সকাল ছয় টায় ফরিদপুর সাহিত্য উন্নয়ন সংস্থার আয়োজনে শহরের স্বাধীনতা চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখে ফরিদপুর-৩ আসনের এমপি ও স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

তিনি নতুন বছরের শুভেচ্ছ জানিয়ে বলেন, দেশ একটি তলাহীন ঝুড়ি ছিল, যা দেওয়া যেতো তাই পড়ে যেত। এখন দেশটা ঝুড়ি উপচে পরছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এ বছরেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

সকাল ৮ টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে ফরিদপুর-৩ আসনের এমপি ও স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর জামাতা ও ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাশরুর হোসেন মিতু, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার জাকির হোসেন খান।

এ ছাড়া শহরের বিভিন্ন সংগঠন, স্কুল কলেজ মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, নাটকসহ নানা কর্মসুচি গ্রহন করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com