শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

ফরিদপুর নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

এস এম মনিরুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি॥ ‘সময় এখন নারীরঃ উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আজ বৃহস্পতিবার নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

আজ সকাল সাড়ে ৯টায় ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের জসীমউদদীন হলে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. এরাদুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সুবোল চন্দ্র সাহা, প্রবীন নারী নেত্রী রুশেমা ইমাম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ জেলা পরিষদ সদস্য ঝর্ণা হাসান,নারী নেত্রী আসমা আক্তার মুক্তা ও ব্লাষ্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী প্রমুখ।

বক্তারা বলেন, নারী অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর ফলে এক অভূতপূর্ব নারী জাগরণ সৃষ্টি হয়েছে। প্রশাসন ও সমাজের নানা স্তরে আজ নারী তার যোগ্যতায় সমাসীন। নারী অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে দেশ এক ধাপ এগিয়েছে। তারা বলেন, নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে সব ধরণের বৈষম্য দূর করতে হবে। পরে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। এ ছাড়া নারী দিবস উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে পৃথক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com