শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
এস এম মনিরুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি॥ ফরিদপুর জেলা যুবলীগের নব-গঠিত আহবায়ক কমিটি শনিবার দুপুরে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত ও পুষ্পস্তপক অর্পন করেন। যুবলীগের নব-গঠিত আহবায়ক কমিটির আহবায়ক এ.এইচ.এম ফোয়াদ, যুগ্ম-আহবায়ক স্বপন পাল ও সিরাজুল সালেকিন টগর নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত ও পুষ্পস্তপক অর্পন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাধারন সম্পাদক ফাহাদ বিন অজেদ ফাহিন প্রমুখ।
এসময় যুবলীগের পৌর ও বিভিন্ন উপজেলা কমিটির সদস্যারা এই কর্মসুচিতে অংশগ্রহন করেন।