শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ফরিদপুর ধর্ষনের বিরুদ্ধে মানববন্ধন পালন

ফরিদপুর প্রতিনিধি::

ধর্ষনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ফরিদপুরে মানববন্ধন কর্মসুচি পালন করছে আমরা ক,জন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রোববার (১১ অক্টোবর) সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারন মশিউর রহমান খোকন, জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি এ্যাড. বশির আহমেদ, আমরা ক’জন সংগঠনের পক্ষে আফফান ইবনে জোবায়ের ও আমিরুল ইসলাম প্রিন্স প্রমূখ।

এসময় বক্তারা সিলেট,নোয়াখালী সহ সারা দেশে এই ধরনের অপর্কমের সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com