বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ ফরিদপুর সদর দলিল লেখক সমিতির উদ্যোগে রবিবার বেলা ১২টায় সদর সাবরেজিস্ট্রার অফিসের সামনে মুজিব সড়কে দলিল লেখকের দোকানে হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মমিন আলি মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুভাষ কুমার মালো, সহ-সাধারণ সম্পাদক এইচএম মহিদুর রহমান ও সদস্য আব্দুল ওহাব বিশ্বাসসহ প্রায় শতাধিক সদস্য। সমিতির সভাপতি সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ফরিদপুর একটি শান্ত শহর হিসেবে বাংলাদেশের মানুষ জানে। সেই ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র সদর সাব-রেজিস্ট্রার অফিস পাশে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং জজকোর্ট রয়েছে। এই গুরুত্বপূর্ণ স্থানের প্রধান সড়কের সাথে দলিল লেখক প্রদ্যুৎকুমারের দোকানে হামলায় আমরা শঙ্কিত। ভবিষ্যতে যাতে এধরনের জঘন্যতম হামলার শিকার শুধু দলিল লেখক নয় কেউ যেন না হয় সে বিষয়ে আইনপ্রয়োগকারী বহিনীর নিকট সদয় দৃষ্টি রাখার আবেদন জানান, এবং দোষীদের আইনের আওতায় এনে দৃস্টান্তমুলক শাস্তিরও দাবি করা হয়। উল্লেখিত বিষয়টি পুলিশ সুপার অবগত হওয়ার সংগে সংগে ব্যবস্থা নেয়াতে দলিল লেখক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
উল্লেখ্য, ৪ এপ্রিল বুধবার রাত আনুমানিক ১১.৪০ মি. সময়ে ফরিদপুর মুজিব সড়কে অবস্থিত কোর্ট কমপাউন্ড সমবায় ভবনের নিচতলায় দলিল লেখক প্রদ্যুৎ কুমার সরকার এবং পাশে অন্তরা হেয়ার ড্রেসার দোকানের শাটার ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়েছে।
দোকান মালিক সূত্রে জানা যায়, রাত ১০.৩০মি. পর্যন্ত তাদের দুজনেরই দোকান খোলা থাকে। প্রতিদিনের ন্যায় দোকান তালা মেরে তারা বাসায় যায়। পরে পথচারীদের মাধ্যমে তারা জানতে পারে যে, দুটি দোকানে কে বা কাহারা এলাপাথারি কুপিয়ে মটরসাইকেল যোগে চলে যায়। তাদের মুখে মুখোশ ছিল বলে পথচারীরা জানায়। এব্যপারে ফরিদপুর সদর দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ উক্ত ঘটনার তাৎক্ষণিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।