সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

ফরিদপুর দূর্নীতির বিচারের দাবীতে দলিল লেখক সমিতির কর্মবিরতি

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর জেলা সাব-রেজিষ্টি অফিসের (সদ্য প্রমেশনে বদলী) প্রাপ্ত প্রধান সহকারী মোঃ রিপন মুন্সীর দূর্নীতির বিচারের দাবীতে ফরিদপুর সদর দলিল লেখক সমিতির উদ্যোগে অনিদৃষ্টকালের জন্য কর্ম বিরতি ঘোষনা করা হয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার সদর সাব রেজিষ্টি অফিসের সামনে বিক্ষোভ করেছে দলিল লেখক সমিতির সদস্যরা।

এই সময় বিক্ষোভ কর্মসুচিতে বক্তব্য রাখেন ফরিদপুর সদর দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আঃ ছত্তার মোল্লা,সাধারন সম্পাদক মোঃ মোমিন আলী মন্ডল,সহ-সাধারন সম্পাদক এইচ এম মহিদুর রহমান,সাংগঠনিক সম্পাদক সুবাস কুমার মালো,দপ্তর সম্পাদক অর্র্পূব কুমার সরকার।

বক্তারা জানান, জেলা সাব-রেজিষ্টি অফিসের প্রধান সহকারী মোঃ রিপন মুন্সী হাইকোর্টের রায় অমান্য করে দূনীতির মাধ্যমে ৩জন দলিল লেখক নিয়োগ দিয়েছেন। এছাড়া বিপুল পরিমান অর্থের বিনিময়ে ৩৩জন নকল নোবিস লোক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ বাতিল এবং মোঃ রিপন মুন্সীর বিচার না হওয়া প্রযর্ন্ত ফরিদপুর সদর সাব-রেজিষ্টি অফিসের দলিল লেখকরা সকল কার্যক্রম থেকে বিরত থাকবে।

এই বিষয় সদর সাব-রেজিষ্টার ইউসুফ আলী সাথে কথা বললে তিনি জানান,এই নিয়োগের বিষয় আমার কিছু জানা নাই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com