রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥
“অযথা এন্টিবায়োটিক সেবন ক্ষতির কারন, বিনা প্রেসক্রিপশনতা কিনতে বারন” এই শ্লোশানে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহের উদ্বোধন ও ডায়াবেটিকস দিবস উদযাপন করা হয়েছে।
ফরিদপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে বুধবার সকালে জেনারেল হাসপাতালের হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। জেনারেল হাসপাতালের শিশু কনসালটেন্ট ডাঃ আব্দল্লা হিস সায়াদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আবু জাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফজাল হোসেন, জেনারেল হাসপাতালের নাক কান গলা সার্জন ডাঃ ঊষা রঞ্জন চক্রবতী, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আবু আব্দুল্লা মাছুদ ও আর এম ও ডাঃ গনেশ কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ হাফিজুর রহমান। এদিকে দিবস দুটি উপলক্ষে সকাল ৯.৩০মিনিটে দুটি র্যালী বের করা হয়।