শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
“কমলা রংঙের বিশ্বে নারী, বাধার পথে দেবেই পাড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়িতা অন্বেশনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাসুউদা হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সরকারী ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শিলা রানী, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, নারী নেত্রী শিপ্রা গোস্বামী, আসমা আক্তার মুক্তা প্রমুখ।
সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন নারীকে জয়িতা সন্মননা ক্রেষ্ট পুরস্কার প্রদান করা হয়। জয়িতা পুরস্কার প্রাপ্তরা হলেন: অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী সোনিয়া সুলতানা, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রুনু রানী সাহা, সফল জননী নারী আলেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু স্বরসতী রানী বিশ্বাস, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে চঞ্চলা মন্ডল।