বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে মঙ্গলবার ফরিদপুরে জাতীয় গ্রন্থগার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা প্রশাসক উম্মে সালমার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে কবি জসিমউদ্দীন হলে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও ময়েজউদ্দীন জেলা সরকারী গনগ্রন্থগার এর উদ্যোগে কবি জসিমউদ্দীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মোঃ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, অধ্যাপক রিজভী জামান, ময়েজউদ্দীন জেলা সরকারী গন গ্রন্থগার এর সহকারী লাইব্রেরীয়ান মোঃ আমির হোসেন, লাইব্রেরী সহকারী মীর্জা সাইফুল্লাহ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।