রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

ফরিদপুর জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

ফরিদপুর প্রতিনিধি::

“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নানা কর্মসুচির মধ্যে ফরিদপুরে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯। দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার স্থানীয় শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান,সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী,অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। আলোচনা সভা শেষে এক মনোঙ্গ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বন্যাঢ্য র‌্যালী বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com