শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ফরিদপুর জাতীয় কণ্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি:: আমরা কণ্যা শিশু “প্রযুক্তিতে সমৃদ্ধ হবো,ডিজিটাল বাংলাদেশ গড়বে, এই শ্লোগানে ফরিদপুরে জাতীয় কণ্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা লীগের সদস্য সচিব আইভি মাসুদ, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানি মন্ডল, রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রিজভী জামান, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল হুদা, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেন, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাষ্টের জেলা সমন্বয়কারী এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, নন্দীতা সুরক্ষার ত্যাহিয়াতুল জান্নাত।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তুমরা কন্যারা সব কিছু বাদ দিয়ে আগে লেখা পড়ায় মনোযোগী হয়, মেয়েরা এটা পারেনা ওটা পারেনা এই ভাবনা মাথায় থেকে জেরে ফেলো, আজকের মেয়েরা সব পারে। তোমাদের প্রকৃত ভালো মানুষ হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com