সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ফরিদপুর জাতীয় আইনগত সহয়তা দিবস পালন

ফরিদপুর প্রতিনিধি::

“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইড আইনি সহয়তা” এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরে জাতীয় আইনগত সহয়তা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার জেলা আইনগত সহয়তা কমিটির আয়োজনে সকাল ৯টায় এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে ফরিদপুর জজ কোর্ট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে জেলা আইনগত সহয়তা কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ আলমগীর কবির জেলা জজ নারী ও শিশু, সিনিয়র আইনজীবী এ্যাড. সুবোল চন্দ্র সাহা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হামিদ, পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আসলাম মোল্লা, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ বাবু মোল্লা প্রমুখ।

বক্তরা বলেন, বর্তমান সরকার দরিদ্র জনগোষ্ঠির বিনামূল্যে আইনি সহয়তার যে উদ্যোগ গ্রহন করেছে। এতে করে সকল মানুষ আইনি সহয়তা পাবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com