রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ফরিদপুর চিনিকল শ্রমিক-কর্মচারী পরিষদের কর্মি সভা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥

ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর সুগার মিলের শ্রমিক-কর্মচারী পরিষদের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে পরিষদের আহবায়ক সুভাষ রায়ের সভাপতিত্বে ও ফরিদপুর চিনিকলের সাবেক শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসুর সঞ্চালনায় কর্মি সভায় বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, শাহ মোঃ হারুন অর রশিদ, সাবেক সদস্য আঃ বারিক বিশ্বাস, মেহেদী হাসান, সুশিল কর, মিরাজ শেক, মোঃ মনিরুজ্জামান মিন্টুসহ প্রমুখ।

সভায় ২০১৯ সালের জানুয়ারীতে ফরিদপুর চিনিকলের শ্রম জীবি ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে শ্রমিক কর্মচারী পরিষদের নেতাকর্মিদের করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন বক্তাগন। বক্তাগন বলেন, শ্রমিক কর্মচারীর কাজ ও মুজুরীর নিশ্চয়তা ও সংকটাপন্ন চিনি শিল্পকে বাচাঁতে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com