সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথগ্রহণ অনুষ্ঠান সোমবার সকাল ১০ টায় চিনিকলের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
শ্রমজীবী ইউনিয়ন নির্বাচন কমিশনের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মো. আকমল হোসেন। শ্রমজীবী ইউনিয়ন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও মহাব্যবস্থাপক( প্রশাসন)রেজাউল করিম নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করানোর পর শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাব্যবস্থাপাক(কারখানা) মো. রফিকুল ইসলাম, নবনির্বাচিত সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারন সম্পাদক কাজল বসু, সাবেক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সমরেন্দ্রনাথ বসু, মো. জহুরুল হক, শ্রমিক নেতা সুভাষ রায়, সাবেক ভাঃ সভাপতি উজ্জল সেখ, ভাঃ সাধারন সম্পাদক শাহিন মিয়া। নির্বাচিত নেতৃবৃন্দ যথাক্রমে-সভাপতি পদে শাহ মো. হারুন আর রশিদ, সহ সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক কাজল কুমার বসু, সহ সাধারন সম্পাদক আঃ বারিক, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মুক্তার সরদার, সদস্য(হিসাব ও প্রশাসন) রেজওয়ানুল হক, সদস্য(ইক্ষু) মেহেদী হাসান, সদস্য (পরিবহন) আবুল কালাম আজাদ, সদস্য (রসায়ন ও বিদ্যুৎ)দেলোয়ার হোসেন, সদস্য (যান্ত্রিক) সুভাষ কর। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও উপ ব্যবস্থাপক(পার্সোনাল) মো. আব্দুল কাইয়ুম। উল্লেখ্য,গত ২৭ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়।