সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
অবশেষে উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৯ আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে।
উৎসবমুখর পরিবেশ দুটি প্যানেলে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। ফরিদপুর চিনিকল শ্রমিক/কর্মচারী পরিষদ মনোনীত হারুন-কাজল-বারিক পরিষদ ও শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ মনোনীত সাঈদ-বাদশা-রেজাউল পরিষদ সহ মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। হারুন-কাজল পরিষদে সভাপতি পদে শাহ মো. হারুন আর রশিদ প্রতীক গোলাপ ফুল, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম প্রতীক দোয়াত কলম, সাধারণ সম্পাদক কাজল কুমার বসু প্রতীক গরুরগাড়ী, সহ-সাধারণ সম্পাদক আঃ বারিক প্রতীক মই, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু প্রতীক তরবারি, সাংগঠনিক সম্পাদক মুক্তার সরদার প্রতীক হারিকেন, সদস্য(হিসাব ও প্রশাসন) রেজওয়ানুল হক প্রতীক তালাচাবি, সদস্য (ইক্ষু) মেহেদী হাসান প্রতীক হাতপাখা, সদস্য (পরিবহন) মোকলেচুর রহমান প্রতীক হাতপাখা, সদস্য (রসায়ন ও বিদ্যুৎ) বিপ্লব কুমার দে (জগ)।
অপরদিকে, সাঈদ বাদশা পরিষদে সভাপতি পদে আবু সাঈদ বিশ্বাস প্রতীক ছাতা, সহ-সভাপতি মো. উজ্জল শেখ প্রতীক আম, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা প্রতীক বাইসাইকেল, সহ- সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রতীক আনারস, অর্থ সম্পাদক মো. জামাল উদ্দিন প্রতীক মাছ, সাংগঠনিক সম্পাদক শহিদ সরদার প্রতীক হরিণ, সদস্য (হিসাব ও প্রশাসন) প্রিন্স মুন্সি প্রতীক উড়োজাহাজ, সদস্য (ইক্ষু) ইকবাল হোসেন প্রতীক আখ, সদস্য (পরিবহন) আবুল কালাম আজাদ প্রতীক উড়োজাহাজ, সদস্য (রসায়ন ও বিদ্যুৎ) মো. রায়হান প্রতীক তালাচাবি, সদস্য (যান্ত্রিক) মোহন শেখ প্রতিক হাতপাখা। এ ছাড়া স্বতন্ত্র সদস্য হিসেবে সুভাষ কর প্রতীক মোরগ, মিরাজ মোল্যা প্রতীক টিয়াপাখি, বছির শেখ প্রতীক হাতি, বজলু বিশ্বাস প্রতীক আখ, দেলোয়ার হোসেন প্রতীক হাঁস।
আগামী ২৭ মার্চ (বুধবার) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৪৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, সদস্য সচিব ডিএম (পার্সোনাল) আব্দুল কাইয়ুম, সদস্য হিসাব সহকারি মনির হোসেন ভূইয়া, টারবাইণ অপারেটর আব্দুল খালেক, মতিয়ার রহমান।
উল্লেখ্য, আদালতের আদেশে ২৩ মার্চ নির্বাচন স্থগিত হয়েছিল পরে আদালতে সে আদেশ পুনরায় স্থগিত হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং আগামী ২৭ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।