শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: বৃহত্তর ফরিদপুরের মধুখালীতে অবস্থিত একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রমিক কর্মচারী পরিষদ মনোনীত আব্বাস-কাজল পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ীদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
চিনিকলের প্রশিক্ষণ ভবনে গত সোমবার সন্ধা ৬ টায় শ্রমজীবী ইউনিয়ন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল গফুর মিঞা নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল গফুর মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ গোলাম কবির। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু,সাবেক শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, মো. জহুরুল হক, মো. নজরুল ইসলাম, মনোজ সাহা, নবনির্বাচিত সভাপতি আব্বাস আলী বিশ্বাস, সাধারন সম্পাদক কাজল বসু, সিডিএ আবুল বাসার বাদশা,সুভাষ রায় প্রমুখ।
আব্বাস-কাজল পরিষদ থেকে নির্বাচিত সভাপতি মোঃ আব্বাস আলী বিশ্বাস, সহ সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, সহ সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্কাস আলী মোল্যা, অর্থ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মিন্টু, বৃহত্তর প্রশাসন, নির্মাণ ও কৃষি বিভাগীয় সদস্য পদে মোঃ শরীফুল ইসলাম, পরিবহন ও রসায়ন বিভাগীয় সদস্য পদে মোখলেচুর রহমান, যান্ত্রিক ও বিদ্যুত বিভাগীয় সদস্য পদে সুভাষ চন্দ্র কর, শপথ গ্রহণ করেন।