সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপু চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গরবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: উজ্জল হোসেন শেখের সভাপতিত্বে শ্রমিক নেতা আবুল বাশার বাদশার সঞ্চালনায় শ্রমজীবি ইউনিয়নের মাঠে বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখেন শ্রমজীবি ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক কাজল বসু, মো: মজিবুর রহমান মন্টু, সুভাষ রায়, মো: হারুন অর রশিদ, মির্জা মাঝহারুল ইসলাম মিলন, আব্দুল বারিক বিশ্বাস, অলেমান শেখ, মো: আব্বাস আলী বিশ্বাস, আ: খালেক, মো: মনিরুল ইসলম, আব্দুল হাই কাজল।
সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারন সম্পাদক মো: শাহিন মিয়া (ভারপ্রাপ্ত) আয় ব্যয়ের হিসাব পেশ কারেন অর্থ সম্পাদক খন্দকার জামাল। সভায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: রেজাউল করিম, সদস্য সচিব উপব্যবস্থপক (প্রশাসন) আব্দুল কাউয়ূম, মনির হোসেন ভুইয়া, আ: খালেক, খালিদ হোসেন সুজন সদস্য।