সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের সাফল্য

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলায় অবস্থিত ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে ও সাধারন গ্রেডে মোট ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় হতে ৪ জন ট্যালেন্টপুলে সাজিদা আক্তার, সাবেকুন নাহার তিশা, সাবিহা আক্তার সুপ্তি, সুপ্রিয়া মিত্র সিথি এবং সাধারন গ্রেডে মোট ১৫ জন মোঃ মিঠু মোল্যা, এম শাফিন নাহিয়ান রাজ, আ.ন.ম শাফায়াত জামিল, মো. আব্দুল্লাহ আল এহসান, জয় বিশ্বাস, মো. মারুফ আলী শিকদার, মো. আবির হোসের সুয়াইব, সাদিয়া বিনতে সাত্তার, জান্নাতুল ফেরদৌস তিনা, ফারজানা ইয়াসমিন,সুপ্রিয়া মিত্র প্রিতি, কাজী লিজা, উম্মে ফারজানা সাঁজ, মোছাঃ মুসলিমা আক্তার, আবিদা সুলতানা বৃত্তি পেয়েছে। ইতিপূবেও ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতিত্বের সাথে কৃতকার্য হয়েছে। তাদের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com