শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ফরিদপুর চিনিকল আখ চাষীদের ভুর্তকি প্রদান

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখ চাষীদের মাঝে ভুর্তকির অর্থ সিউর ক্যাশের মাধ্যমে প্রদান করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুর ২ টায় হিসাব বিভাগের ইক্ষু শাখায় ই-পদ্ধতিতে ভুর্তকি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির।

এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোঃ রফিকুল ইসলাম, মহব্যবস্থাপক (অর্থ) মোঃ সামছুল হক, উপব্যবস্থাপক (হিসাব) মোঃ আব্দুর রব, সহব্যবস্থাপক(হিসাব) মোঃ সাইরুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সহ সাধারন সম্পাদক মোঃ শাহিন মিয়া, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টুসহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মহব্যবস্থাপক(অর্থ) মোঃ সামছুল হক জানান, মিল এলাকার ৭ টি সাবজোনের ১ হাজার ৫শত ৩১ জন আখচাষীর মোট ২১ লক্ষ ৫৩হাজার ৪শত টাকা এ ভুর্তকির আওতায় প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com