বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
বৃহত্তর ফরিদপুরের একমাত্র কৃষি ভিত্তিক ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস লিঃ মধুখালীতে অবস্থিত। ২০১৮/২০১৯ আখমাড়াই মৌসুমে ফরিদপুর চিনিকলের কাছে আখচাষীদের পাওনা প্রায় ৯ কোটি টাকা। আখচাষীদের পাওনা টাকা পাওয়ার দাবীতে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান সংস্থার সংবাদ সম্মেলন ও আখচাষীদের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
রোববার বেলা সাড়ে ১১টায় আখচাষী কল্যান সংস্থার সভাপতি মোঃ সফিকুল ইসলাম খান ও সহসভাপতি মির্জা মুরাদের যৌথ সভাপতিত্বে ও আখচাষী কল্যান ফেডারেশনের কেন্দ্রী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ওসমান গনি মোল্যার সঞ্চালনায় চিনিকলের প্রধান ফটোকের সামনে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচীতে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান সংস্থার সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন কল্যান সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া, সাবেক সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম ঝুটু, বিশিষ্ঠ আখচাষী মুুন্সি বেনজির আহম্মদ, আঃ হাই বাশি সহ বিভিন্ন অঞ্চলের আখচাষী নেতৃবৃন্দ। বক্তাগন চিনিকল কর্তৃপক্ষকে আগমি ৩ দিনের মধ্যে আখচাষীদের পাওনা টাকা পরিশোধে ব্যার্থ হলে আখ চিনিকলে দেওয়া বন্ধ করে দিবেন ঘোষনা দেন।