সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি: বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস লিঃ মধুখালীতে অবস্থিত। ফরিদপুর চিনিকলের আয়োজনে খামার দিবস উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকমল হোসেনের সভাপতিত্বে ও চিনিকলের ডিজিএম বীজ ও তত্ত্ব গোলাম কবিরের সঞ্চালনায় চিনিকলের প্রধান ফটোকের সামনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন ।
বিশেষ অতিথির বক্ত্য রাখেন বাংলাদেশ ইক্ষু উন্নয়ন ও গবেষনা বিএসএফআইসির পরিচালক কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসএফআইসির উৎপাদন ও প্রকৌশল পরিচালক প্রকৌশলী মোঃ হারেছ আলী, বিএসএফআইসির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রউফ খান ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি মুন্সী এনায়েত হোসেন,সাধারন সম্পাদক মির্জা মনিরজ্জামান বাচ্চু, আখচাষী কল্যাণ পরিষদের সভাতি মোঃ সফিকুল ইসলাম খান,সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলম।
বিভিন্ন কেন্দ্রের আখচাষীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মোতালেব ফকির, আঃ মতিন মিয়া,আব্দুল হাই বাশি মিয়া,মোঃ মোকবুল হোসেন,খায়রুল বাশার ও মিহির কুমার বসু।
মতবিনিমময় সভায় প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন চিনিকল টিকিয়ে রাখতে আখ রোপনের বিকল্প নাই। আখচাষীদের উদ্যেশ্যে বলেন আপনরা আখ রোপন করেন আখচাষ বৃদ্ধি করেন লাভবান হন। অন্যান্য ফসল আপনাকে ঝুকিতে ফেলতে পারে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হতে পারে কিন্ত আখ আপনাকে ঝুকিতে ফেলবে না ফাকিও দিবে না । সে কারনেই আপনাদের কাছে অনুরোধ বেশী বেশী আক চাষ করুন লাভবান হউন।
শাহজাহান হেলাল
মদুখালী,ফরিদপুর
০১৭১৫৬৫৬০৪১
২০ জুলাই ২০১৮খ্রিঃ