সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ১০ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি ২০১৮-২০১৯ আখ রোপন মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে চিনিকলের এ সাবজোনের ১৪ নং ইউনিটের মো. তোরাপ খানের জমিতে আখ রোপন করে রোপন মৌসুমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক(বাণিজ্যিক) মীর জহুরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মো. আকমল হোসেন, সদর দপ্তরের ডিজিএম(সম্প্রসারণ) মোহাম্মদ বজলুর রহমান, চিনিকলের জিএম(কৃষি) আব্দুল লতিফ, শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, আখ চাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, ব্যবস্থাপক আবুল বাসার, সিডিএ আবুল বাশার বাদশা, শাহিনুর আক্তার, শরিফুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া চিনিকলের কর্মকর্তাগণের সমন্ময়ে গঠিত টিম কর্তৃক বিভিন্ন কেন্দ্রে একই দিনে আখ রোপন করে কার্যক্রমের সূচনা করা হয়।