রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ফরিদপুর চিনিকলের আখচাষীদের সাথে মতবিনিময় সভা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত জেলার একমাত্র ভারিশিল্প ফরিদপুর চিনিকলের আখচাষীদের সাথে ২০১৮-২০১৯ রোপন মৌসুমে আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান সহ অন্যান্য পরিচালকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় চিনিকলের মিলসগেট সাবজোনের ব্যাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেনের সভাপতিত্বে আবুল বাশারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ.কে.এ. দেলোয়ার হোসেন এফসিএমএ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্পোরেশনের পরিচালক(ইক্ষু উন্নয়ন ও গবেষণা) মো. মোশারফ হোসেন, পরিচলক(উৎপাদন ও প্রকৌশল) মো. হারেছ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া রেনউইক এন্ড যজ্ঞেশ্বর লিঃ এর এম ডি মো. পিয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল শেখ, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, আখচাষী মোতালেব ফকির, জাহিদুল ইসলাম জিন্নাহ, হাজী মকবুল হোসেন প্রমুখ।

মতবনিময় সভায় চিনিকল টিকিয়ে রাখার প্রয়োজনে আগামী রোপন মৌসুমে আখচাষের লক্ষ্যমাত্রা পূরনের আহবান জানানো হয়। এর আগে সকাল সাড়ে আটটায় চিনিকলের প্রশিক্ষণ ভবনে চিনিকলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সাথে আখ চাষ বৃদ্ধি করার লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com