শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক/কর্মচারীদের গ্রাইচ্যুটি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক/কর্মচারীদের প্রাপ্য গ্রাইচ্যুটি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকাই অবসরপ্রাপ্ত শ্রমিক/কর্মচারীদের প্রাপ্য গ্রাইচ্যুটি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পরবর্তী মামনবন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত কৃষিকর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শ্রমিক কর্মচারীদেরপক্ষে প্রধান মন্ত্রী বরাবরে লিক্ষিত বক্তব্য পাঠ করেন মোঃ আলী আকবর শেখ, মীর আব্দুর মান্নান, মো: ফিরোজ মিয়া, ছিদ্দিক আলী খান, খন্দকার আছমত আলী, আব্দুল আজিজ, মজনু বিশ্বাস সহ প্রমুখ।

উল্লেখ্য, ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শ শ্রমিক/কর্মচারীদের প্রাপ্য গ্রাইচ্যুটিসহ সব মিলিয়ে প্রায় ২৫ কোটি টাকা পাওনা আছে ফরিদপুর চিনি কলের কাছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com