রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ অস্বচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের মানবিক সহয়তা দিল ফরিদপুর ইমাম কল্যাণ ফাউন্ডেশন।
মঙ্গলবার সকাল ৮টায় শহরের ঝিলটুলি খিদমাহ্ ডায়াগনষ্টিক সেন্টারে ৭০জন অস্বচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ফরিদপুর ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কেরামত আলী ও সাধারন সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল হোসাইন,ডাঃ জহিরুল ইসলাম,ডাঃ সাইদুর রহমান ভূঁইয়া,মওলানা আঃ কাইয়ম,মওলানা সুবাহান মাহমুদ,মাওলানা কবির আহমেদ,মাওলানা আকমল হোসেন প্রমুখ।
এসময় মানবিক সহয়তা হিসেবে চাউল, ডাউল, তৈল, লবন, আলু ও নগদ টাকা প্রদান করা হয়। পরে করোনার মহামারী হতে রক্ষা এবং দেশ জাতির কল্যানে দোয়া ও মুনাজাত করা হয়।