সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ফরিদপুরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরের সালথায় জাহাঙ্গীর হোসেন (৩৩) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জালালপুর বনগ্রাম মাঠের একটি পুকুর পাড়ে নিমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।জাহাঙ্গীর ওই ইউনিয়নের বড়লক্ষণদিয়া গ্রামের মৃত আ. ছালাম মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জালালপুর বনগ্রাম মাঠে কৃষকরা পাট কাটতে গিয়ে পুকুর পাড়ে নিমগাছের সঙ্গে জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের সঙ্গে গামছা দিয়ে গলা পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জাহাঙ্গীরের স্ত্রী রুমা বেগম বিদেশে থাকেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। সন্তানেরা নানা বাড়িতে থাকে।

সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com