রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ফরিদপুর কর্মহীন ১০০ পরিবারের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌছে দিলো বিএফএফ

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন দরিদ্র ১০০ পরিবারের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌছাই দিলেন স্থানীয় বে-সরকারী উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিফ ফোরাম (বিএফএফ)।

সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার লক্ষিপুরে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।

এসময় উপস্থিত ছিলেন বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির, প্রোগ্রাম অফিসার শহিদুল ইসলাম সোহাগ ও মোঃ জহিরউদ্দীন। পরে বিএফএফ এর নির্বাহী পরিচালক ও কর্মকর্তাগন সামাজিক দুরত্ব বজায় রেখে সদর উপজেলার ১০০টি কর্মহীন পরিবারের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাউল, ৫০০ গ্রাম তৈল, ৫০০গ্রাম লবন, ১টি সাবান ও ২টি মাক্স পৌছে দেন।

বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির এই প্রতিবেদককে জানান, করোনা ভাইরাসের কারনে কর্মহীন দরিদ্র পরিবার গুলোর জন্য বিএফএফ এর কর্মীদের বেতনের একটি অংশ ও আমাদের কিছু শুভাকাঙ্খীদের সহয়তায় আজ আমরা ১০০টি পরিবারের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌছে দিলাম। তিনি জানান, আমাদের এই কার্যক্রম আগামীতে ও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com