শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর এডুকো বাংলাদেশের আর্থিক সহযোগিতায় শাপলা মহিলা সংস্থার উদ্যোগে শহরের সিএন্ডবি ঘাট যৌনপল্লীর দুইশত যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার দুপুরের যৌন কর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজিব।
এসময় উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন, শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল, সুশিক্ষা ও সু-স্বাস্থের মাধ্যমে সুরক্ষা (এস.এস.এস.) প্রকল্পের পিআইসি প্রশান্ত কুমার সাহা। খাদ্য সামগ্রী হিসাবে ৫ কেজি চাঊল, ৫ কেজি গোল আলু, ২ কেজি ডাউল, ১ কেজি লবন, ১ কেজি ডিটারজেন্ট, ১ কেজি তেল, ১ পিস বড় সাবান ও ১ পিস মাক্স এবং যৌন কর্মীদের ১০০জন শিশুর মাঝে খাদ্য সামগ্রী হিসাবে ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সুজি, ২৫০ গ্রাম গুড়া দুধ ও ২ প্যাকেট লেক্সাস বিস্কুট তুলে দেওয়া হয়।
শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জানান, করোনা ভাইরাসের কারনে শহরের দুটি যৌন পল্লী প্রশাসন লকডাউনট করে দেই। তার পর থেকে য়ৌন পল্লীর কর্মীরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। ইতি মধ্যে প্রশাসন সহ কিছু এনজিও তাদের সহয়তা করেছে আজ আমরা এডুকোর সহয়তার কর্মহীন যৌন কর্মী ও তাদের এক শত শিশুদের মানবিক খাদ্য সহয়তা প্রদান করলাম।