সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
এস এম মনিরুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর কবি লতিফ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সোমবার সকালে টেপাখোলা কহিনুর লাইব্রেরীতে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
কবি লতিফ ভূঁইয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ এস এম খবিরুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন স্বাচিব ফরিদপুর শাখার সভাপতি ডাঃ এম এ জলিল, এফডিএর পরিচালক মোঃ আজাহারুল ইসলাম ও টেপাখোলা মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ লিয়াকত হোসেন কামাল।
এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক বদিউজ্জামান বদ, শহর বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা মিরাজ, টেপাখোলা বাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা নুরুজ্জামান, সাধারন সম্পাদক নুরুজ্জামান স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম ও ভিপি রেজা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি লতিফ ভূঁইয়া ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও কবি লতিফ ভূঁইয়া ছেলে এ্যাডভোকেট গোলাম রব্বানী রতন। এসময় ২৫০জন দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী হিসেবে সোয়াবিন তৈল, পোলার চাউল, চিনি, সেমাই, গুরা দুধ বিতরন করা হয়।