সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধিঃ বে-সরকারী উন্নয়ন সংস্থা এডাবের পঞ্চবার্ষিকী কৌশলগত পর্যালচনা বিষয়ক পরামর্শ সভা বুধবার শহরের ২নং হাবেলী গোপালপুর পথকলি সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এডাব ফরিদপুর শাখার সভাপতি ও পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেনের সভাপতি পরামর্শ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ,আভার নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার,রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা,এসএনএসপির পরিচালক কাজী সিরাজুল ইসলাম,ব্লাস্টের সমন্বয়কারী এ্যাড.শিপ্রা গোস্বামী,সমাজ বিন্যাস প্রচেষ্টার নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান,এডাব ঢাকা অফিসের কনসালটেন্ট নরেশ চন্দ্র মধু,কর্মসুচি সমন্বয়কারী কাউসার আলম কনক,মনিটরিং কর্মকর্তা সুজন বিশ্বাস,বরিশাল সমন্বয়কারী কে এম জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মউফের পরিচালক জাহানারা বেগম লিলি,রোয়ার পরিচালক এস এম আউয়াল,বর্ষা ফাউন্ডেশনের পরিচালক মাহতাব হোসেন.খাদিজা মনি। সভায় এডাবের আগামীতে যে কর্মসুচি গ্রহন করা হবে সে বিষয় একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়।