সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ ফরিদপুর র্যাব-০৮, সিপিসি-০২ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার (২ আগষ্ট) ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর বিপরীতে নিউ মর্ডান ফার্নিচার দোকানের সামনে অভিযান পরিচালনা করে মোঃ ইসলাম মোল্লা (৩১) ও শেখ রাজিব (২৩) নামে দুই জনকে ২১ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে।
আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ফরিদপুর জেলার কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীদ্বয়কে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।