রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
“বয়সের সমতা, পদযাত্রা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নানা কর্মসুচির মধ্যে ফরিদপুরে পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৯।
দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর, প্রবীন হিতৈষী সংঘ ও এনজিও সমুহের উদ্যোগে এক আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার জেলা প্রশাসনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রবীন হিতৈষী সংঘ ফরিদপুর শাখার সভাপতি ডাঃ এম এ জলিলের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবার উপ-পরিচালক এ এস এম আলী আহসান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারন সম্পাদক অধ্যাপক এম এ সামাদ।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বন্যাঢ্য প্রবীন র্যালী বের করা হয়।