সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুর শহরে র্যাবের অভিযানে ৫মাদক সেবীকে আটক। র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান ৬ মে ২০১৮ইং রোববার দুপুরে ফরিদপুর শহরের রথখোলা এলাকায় অভিযান ৫ মাদক সেবী শেখ মৃদুল (১৯), পিতা- মৃত শেখ ফরিদ, সাং- লালন নগর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, মোঃ আজিজুল মুন্সী (২২), পিতা- আঃ ছালাম মুন্সী, সাং- বিলনালিয়া, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর নাজমা বেগম (৩০), স্বামী- মোঃ খোকন শেখ, সাং- রথখোলা, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, মোঃ আল আমিন বিশ্বাস (২৪), পিতা- মোঃ আকামত, সাং- গ্রামবাড়িয়া, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ, মোঃ আরাফাত রহমান (২৫), পিতা- মজিবুর রহমান, সাং- আলিপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে আটক করে।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯ (১) এর ৭/ক ধারা মোতাবেক প্রত্যেককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজা পুঁড়িয়ে ধ্বংস করা হয়েরছ।