বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ফরিদপুরে ৫ জুয়াড়ী আটক

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রাম থেকে রোববার দিবাগত রাত ৯টার দিকে ৫ জুয়াড়ীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

আটককৃতদের জুয়া আইনে প্রসিকিউশন দিয়ে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম জানান, জুয়াড়ুরা বেড়াদী গ্রামের টোকন জমাদ্দারের বাড়িতে বসে জুয়া খেলছিল। খবর পেয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- বেড়াদী গ্রামের আব্দুল হাই মোল্যার ছেলে রিপন মোল্যা (২৮), জয়নাল শেখের ছেলে মামুন শেখ (২৭), নিয়ামত সরদারের ছেলে জাবেদ সরদার (৩৫), সুনাউল্লাহর ছেলে নুর ইসলাম (৪৫) ও তোতা আদেলউদ্দিনের ছেলে ফরিদ শেখ (৩৪)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com