শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: মহিলা বিষয়ক অধিদপ্তর হতে নিবন্ধীত ফরিদপুর ৯টি উপজেলার ৫২টি স্বেচ্ছাসেবী নারী সংগঠন ১৬ লক্ষ ১৫ হাজার টাকার অনুদান বরাদ্দ পেয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের মিনি কনফারেন্স রুমে নারী সংগঠনের সভানেত্রীদের হাতে অনুদানের চেক তুলে দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক রায়।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত চেক বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদিকা ঝর্না হাসান। ৫২টি সংগঠনের মধ্যে বিশেষ অনুদান হিসেবে ২টি সংগঠনকে ৫০ হাজার টাকা করে এবং বাকি সংগঠনকে ৪০, ৩০ ও ২৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরন করা হয়।