রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

ফরিদপুরে ৫০তম বিশ্ব মান দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধ::

“ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৫০তম বিশ্ব মান দিবস-২০১৯ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের হল রুমে জেলা প্রশাসন ও বিএসটিআই ফরিদপুর অফিসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর চেম্বার এন্ড কর্মাসের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর ও ওয়েসিস বেকারীর মালিক রিফাত ইসলাম। সভায় বক্তারা বলেন, খাদ্য ভেজাল কারিদের ব্যাপারে জিরট্রলারেন্স নীতি গ্রহন করতে হবে। সকল ব্যবসায়ীকে তাদের উৎপাদিক পূণ্য সটিক মান ঠিক রেখে বাজারজাত করতে হবে। বাজারের সকল পূন্যের মানঠিক রাখতে বিএসটিআইকে আরো শক্তিশালী হতে হবে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই ফরিদপুর অফিসের প্রধান আব্দুল আওয়াল।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বন্যঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com